lsc123252@gmail.com 01309-123242
গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয়
নোটিশ
STUDENT LIST six_2026 *** RAJ_WEB-138 *** এসএসসি ২০২৬ পরীক্ষার উত্তরপত্র বিতরণের সময়সূচি *** প্রস্তবিত-এডহক-কমিটি-অনুমোদন-প্রসঙ্গে *** এসএসসি-২০২৬-পরীক্ষা কেন্দ্র পরিদর্শন-গঠন-প্রসঙ্গে *** গভর্নিং-বডি-ও-ম্যানেজিং-কমিটি *** এসএসসি-২০২৬-পরীক্ষা-পরিচালনার-কেন্দ্র-কমিটি-গঠন-প্রসঙ্গে *** ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল *** বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক বেসরকারি (এমপিওভুক্ত) শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের জন্য অনুসরণীয় পদ্ধতি *** স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ ***
শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা

১. উপস্থিতি ও সময়ানুবর্তিতা

  • প্রতিদিন সময়মতো স্কুলে উপস্থিত থাকতে হবে।
  • অনুপস্থিত হলে অভিভাবকের লিখিত অনুমতি বা বৈধ কারণ থাকতে হবে।
  • দেরিতে আসা নিরুৎসাহিত করা হবে।

২. পোশাক ও শৃঙ্খলা

  • নির্ধারিত স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে।
  • চুল, নখ, ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
  • অশোভন আচরণ, অপশব্দ ব্যবহার বা মারামারি কঠোরভাবে নিষিদ্ধ।

৩. পাঠ ও শিক্ষার প্রতি মনোযোগ

  • প্রতিদিন প্রয়োজনীয় বই, খাতা ও কলম সঙ্গে আনতে হবে।
  • ক্লাসে মনোযোগ সহকারে পাঠ শুনতে হবে এবং শিক্ষককে সম্মান করতে হবে।
  • হোমওয়ার্ক সময়মতো সম্পন্ন করতে হবে।

৪. সহপাঠী ও শিক্ষকদের প্রতি আচরণ

  • সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে বিনয়ী ও ভদ্র আচরণ করতে হবে।
  • কাউকে কটূক্তি, বিদ্রূপ বা বুলিং করা যাবে না।
  • বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে।

৫. স্কুল সম্পত্তি রক্ষা

  • স্কুলের বেঞ্চ, ডেস্ক, দেয়াল ও বইয়ের ক্ষতি করা যাবে না।
  • মাঠ, লাইব্রেরি ও ল্যাবের সরঞ্জাম সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।

৬. প্রযুক্তি ও মোবাইল ফোন

  • ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ইন্টারনেট ব্যবহার শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে করতে হবে।

৭. সহশিক্ষামূলক কার্যক্রম

  • খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
  • দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

৮. নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি

  • পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে।
  • যে কোনো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে দ্রুত শিক্ষক/কর্তৃপক্ষকে জানাতে হবে।
  • খাবার স্বাস্থ্যসম্মত ও নির্ধারিত স্থানে খেতে হবে।

৯. পরীক্ষার নিয়মাবলি

  • নকল বা অসদুপায় অবলম্বন কঠোরভাবে নিষিদ্ধ।
  • পরীক্ষায় সততা ও অধ্যবসায় প্রদর্শন করতে হবে।

১০. দায়িত্বশীল নাগরিকত্ব

  • দেশের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে ভালোবাসতে হবে।
  • সামাজিক কাজ ও মানবিক কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত হতে হবে।


গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয়

মান্দা উপজেলার   প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয় অন্যতম ।প্রতিষ্ঠানটির  প্রতিষ্ঠাকাল ১৯৯৩।প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাটা প্রধান শিক্ষক ছিলেন এবং আছেন  সেকেন্দার আলী প্রামানিক । বিদ্যালয়টি মান্দা উপজেলা হতে  ১০ কিলোমিটার দক্ষিনে রানী নদীর পাশ্বে অবস্থিত। একই মাঠে গোয়ালমান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান। বিদ্যালয়ের পূর্বপাশ দ...

যোগাযোগ
  • ডাকঘরঃ জোতবাজার, উপজেলাঃ মান্দা, জেলাঃ নওগাঁ ।
  • (+৮৮০) 01309-123242
  • lsc123252@gmail.com
  • https://goalmandahs.edu.bd